ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ৩:১

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসটি পালনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে অপরাজেয় ৭১ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।  

পৌর শহরের আর্ট গ্যালারীতে অবস্থিত অপরাজেয়-৭১ প্রাঙ্গণে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আ’লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল, ঠাকুরগাঁও প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে শহিদ মোহাম্মদ আলীর স্মৃতিস্তম্ভ পর্যন্ত র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন। পাশাপাশি পৌর শহরের শহিদ মোহাম্মদ আলী, নরেশ চৌহান, মুবিববর্ষ চত্বর, ডিসি পর্যটন পার্কের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত