ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ফুলছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:৩৭

সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদে অবস্থিত স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং সকাল সাড়ে ৭টায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

সকাল সাড়ে ৮ টায় জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে উপজেলা হ্যালিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে পরে একই মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এমপি মাহমুদ হাসান রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু সহ প্রমুখ।

এছাড়া বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে স্থানীয় সুধীবৃন্দ বনাম উপজেলা পরিষদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

এমএসএম / এমএসএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী

ধামরাইয়ে চুরির অপবাদে মারধরের শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার