গলাচিপা উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধায় সকল শ্রেণী পেশার অংশগ্রহণে মহান বিজয় দিবস পালিত
গলাচিপায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ শে মার্চ/২৩ উপলক্ষে, উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। রবিবার সকাল ৮টায় তুরস্ক স্কুল মাঠে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) সহ স্কুল কলেজের স্কাউট দল, ব্যান্ড দলের যৌথভাবে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে আনুষ্ঠানিকতা শুরু করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উদযাপন কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন আল হেলাল। উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, জননেতা ও উপজেলা চেয়ারম্যান মু.সাহিন। বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আ'লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম হাং, আ'লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক- শিক্ষিকা ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষিকা নুসরাত জাহান আনা। পরে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা সহ নানা ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দিবসের শুভ সূচনায় গলাচিপা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক ও উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও পানপট্টি ও চিকনিকান্দি স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার