দোহারে স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
রোববার সূর্যোদয়ের পরে ৩১ বার তুপোধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পা অপর্ণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ, আওয়ামীলীগসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দোহার উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে সকাল দশটায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।
পরে বিকাল চারটায় মুক্তি যোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলার নির্বাচনী কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চলনায় আরোউপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল,দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান, দোহার উপজেলার আওয়ামী লীগের অন্য অন্য নেতাকর্মী প্রমূখ।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied