ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সশরীরে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি গ্রহণ করা উচিত : জবি প্রক্টর


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৫-২০২১ রাত ১০:৫৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা দেয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। শনিবার (২৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ‘শিক্ষাঙ্গনে চলমান সংকট ও শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক এক লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 
 
ড. মোস্তফা কামাল বলেন, ঢাকায় এসে শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। উপাচার্য যেহেতু বলেছেন জুন মাসের শেষে হয়তো পরীক্ষা নেয়া হতে পারে আর সামনের সপ্তাহেই বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলে কখন পরীক্ষা নেবে, কিভাবে নেবে এটা সিদ্ধান্ত নেয়া হবে। পরীক্ষা জুনের শেষে হবে বা ১৫ দিন পর হলেও হবে কিন্তু যেহেতু বলেছে তাহলে পরীক্ষাতো হবেই। তাই শিক্ষার্থীদের উচিত প্রস্তুতি গ্রহণ করা। পরীক্ষার ডেট দেয়ার পর ঢাকায় এসে বাসা ঠিক করা, মানসিকভাবে তৈরি হওয়া এটা সমস্যা। যারা ভাড়া বাসায় থাকে কিন্তু বাসা ছেড়ে দিছে তাদের উচিত ঢাকায় এসে বাসা ঠিক করা এবং পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করা।
 
তিনি আরো বলেন, আমরা পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত। চেয়ার-টেবিল পরিষ্কার করা হচ্ছে। আর আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারব। আগে আমরা এক টেবিলে দুজন বসিয়ে পরীক্ষা নিতাম, এখন যেহেতু ক্লাস হচ্ছে না দুই টেবিল পরপর একজন বসিয়ে পরীক্ষা নিতে পারব। আর আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা নিতে পারবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?