ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রমজান মাসে পন্যের মূল্য স্থিতিশীল


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ১:২৭

রমজান মাস শুরু হলেও নিত্যপন্যের দাম এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। কিন্তু মাছ-মাংস ক্রয় করতে হিমশিম খাচ্ছে ক্রেতা-সাধারনরা। ক্রেতা সাধারনের অভিযোগ, দাম কমেনি ব্রয়লার মুরগীর। মুদিমনোহারি আইটেমের দাম স্থিতিশীল থাকলেও দাম কমানো উচিত ছিলো।

মানুষের ক্রয় ক্ষমতা কমেছে ৫০ ভাগ। খুলনা কাঁচাবাজার যাচাই করে দেখা যায়, সব থেকে কম দামে আছে আলু। কেজিপ্রতি ২০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ৭০টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ১৫ টাকা, শিম ৫০ টাকা, করলা ৭০-৮০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ৬০-৭০টাকা, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, পেঁয়াজ ৪০-৪৫ টাকায়, রসুনের কেজি-বড়/মাঝারি/ছোট ১৬০/১২০/১০০ টাকা। মুদির দোকান যাচাই করে দেখা যায়, চাল সরু/মোটা-৮৭/৫৮টাকা, পোলার চাল ১৫০টাকা কেজি, চা প্রতি কেজি-৪৪০টাকা, মসুর ডাল-১৪০/১২০টাকা,চিনি-১১৫টাকা,আটা-৬৫টাকা,ময়দা-৭৫টাকা, হলুদের গুড়া কেজি ২০০টাকা, মরিচের গুড়া কেজি ২৪০টাকা, সয়াবিন তেল লিটার-১৮৮ টাকা, লবন-৪৫টাকা, সাবান-৮৫/৫০টাকা(সাইজভেদে), টয়লেট টিস্যু-২৫/৩০টাকা। খুলনার বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়,হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ডজন প্রতি ১৩০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩-২৪০ টাকায়,সোনালী মুরগির দাম কেজি প্রতি ৩৫০ টাকায়, লেয়ার মুরগির কেজি প্রতি ৩০০ টাকা। খুলনার বাজারে গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। এখন গরুর মাংসের কেজি ৭২০-৭৫০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। গ্যাসের দাম বর্তমানে কোম্পানিভেদে ১২ কেজির এলপিজি- ১৬২০/১৬৫০/১৬৮০টাকায় বিক্রি হচ্ছে।  বাজারে আসা ক্রেতারা বলছেন,গত ৬-৭ মাসে শুধু দাম বেড়েছে। রমজান মাসে এখন পর্যন্ত জিনিসপত্রের দাম বাড়ে নি। কোনো কোনো পণ্যের দাম অস্বাভাবিক থাকলেও এখন পর্যন্ত মূল্য স্থিতিশীল রয়েছে। যুদ্ধ, মন্দা আর ডলার সংকটের কারণ দেখিয়ে দিনের পর দিন এই দাম বাড়ানোর প্রতিযোগিতা করছে ব্যবসায়ীরা। রমজান মাসে সরকারের উচিত ছিলো সকল পন্যের দাম কমিয়ে একটি নির্ধারিত মূল্য নির্ধারন করা। মধ্যবিত্তরা ব্রয়লার মুরগী দিয়ে গোশের চাহিদা মেটালেও তার দাম কমেনি। সকল জিনিসের সেবা মূল্য বাড়লেও বেতন বাড়েনি কর্মজীবি মানুষের। সকল জিনিসের দাম নাগালের মধ্যে রেখে বেতন সমন্বয় করার দাবী জানিয়েছেন সাধারন  মানুষরা। 

এমএসএম / এমএসএম

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার