ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে নিষিদ্ধ ঔষধ সহ ফার্মেসী মালিক আটক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ২:৪৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর বাজারে ঔষধ ব্যবসায়ী পাল ফার্মেসীর স্বত্ত্বাধিকারী শম্ভুনাথ পাল ওরফে সোনা পালকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরার সদস্যরা। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৬ সাতক্ষীরা এর কোম্পানী কমান্ডার মেজর গালিবের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় হাতে নাতে আটক করে। তিনি নকিপুর গ্রামে মৃত দেবুরঞ্জন পালের ছেলে।  

মেজর গালিব জানান, ওই ফার্মেসীর মালিক দীর্ঘদিন যাবৎ কৌশলে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে এমন তথ্য জানার পর নজরদারি করা হয়। এক পর্যায়ে ওই দিন রাত্রে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। এসময় তল্লাশি করে ৪শত পিচ ট্যাপেন্টাটল ট্যাবলেট ও এই কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 

শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ফার্মেসী মালিককে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার