মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন
২৬ মার্চ বিকালে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তায় কয়েক শতাধিক দুস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। মহান স্বাধীনতা দিবসের স্মরন করে তিনি বলেন। বঙ্গবন্ধু নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশ, তিনি আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তা রক্ষা করার দায়িত্ব সকলের। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাছের আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য হাজী আনিচুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনসহ আরো অনেক।
খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে ম.ই মামুন বলেন, বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়ারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে তা ছড়িয়ে পড়ে।
এসময় ম.ই মামুন আগামীর জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্ল্যেখ করে উপস্থিত নেতাদের উদ্দেশ্য বলেন , আপনাদের সকলকে সজাগ থাকতে হবে । যাতে কোনোভাবে স্বাধীনতার বিরোধী শক্তি ক্ষমতায় না আসতে পারে। এজন্য সাধারন মানুষের কাছাকাছি থেকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং এই সরকারের উন্নয়ন সম্পর্কে জানাতে হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন