ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ভ্যান চালকের লাশ উদ্ধার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৩:৪৪

নওগাঁর মান্দায় নিখোঁজ একদিন পর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ররিবার সন্ধ্যায় উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিনারা থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক উপজেলার কুসুম্বা ইউপি  হাজিপাড়া গ্রামের মৃত পরশতুল্যার ছেলে আজিজুল হক (৫০)।জানাগেছে, নিহত আজিজুল হক শনিবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর সে বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরদিন রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নিহতের ছেলে বেলাল হোসেন থানায় জিডি করতে এসে জানতে পারেন তার বাবার লাশ পাওয়া গেছে। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ- আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে আসল ঘটনা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬