ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৩-২০২৩ বিকাল ৫:৩৯

ঢাকার ধামরাইয়ে মমো ফ্যাশন নামে একটি পোশাক তৈরির কারখানার নির্মাণ কাজ করার সময় ভাইব্রেটর মেশিনের তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শামীম হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় অবস্থিত মমো ফ্যাশন লিঃ নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক শামীম হেসোন (৩২) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের আলমগীর আকন্দ এর ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

নিহতের নানা আব্দুল কুদ্দুস জানান, জয়পুরা এলাকার মমো ফ্যাশন কারখানার ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে আমার নাতি শামীম কারখানার ছাদে কাজ করছিলো। সে সময় ভাইব্রেটর মেশিনের তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।কারখানাটির প্রশাসন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বাদল বলেন,আমাদের কারখানার পেছনে একটি দুইতলা ভবন তৈরি হচ্ছে। সেই ভবনের ছাদ ঢালাই হচ্ছিল। সেখানে ঠিকাদারের মাধ্যমে ছাদে ঢালায়ের কাজ করছিল শামীম হোসেন। এ সময় ভাইব্রেটর মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত