আপনারাই আমাদের ভরসার জায়গা: চিত্রনায়ক ফেরদৌস
আমরা যারা বাসায় নিয়মিত খেতে পারি না, তারা নির্ভর করি আপনাদের হাতে বানানো খাদ্যের উপর। আপনারা কি আমাদের সেই ভরসার জায়গা হতে পারছেন?"
আজ চকবাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমের উপস্থিত থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, "আপনারাই আমাদের বড় ভরসার জায়গা, তাই আপনাদেরকেই নিরাপদতা বজায় রাখতে হবে। অন্যথায় আমরা আপনাদের উপর আস্থা রাখতে পারবো না, তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনী পদক্ষেপ নিবে, এতে করে আপনারা ক্ষতিগ্রস্থ হবেন। আপনারা যাতে ক্ষতির শিকার না হন, তাই আমি আপনাদের সচেতন করার জন্যই এখানে এসেছি"।
চকবাজার এলাকার ইফতার বাজার পরিদর্শনকালে তিনি পোড়াতেলের ব্যবহার না করার জন্য বিক্রেতাদের অনুরোধ করেন এবং এর স্বাস্থ্যজনিত অপকারের বিভিন্ন দিক উল্লেখ করেন।বিকেল সাড়ে তিনটায় শাহী মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে তিনি বলেন, "আপনারা এমন কোন রং ব্যবহার করবেন না, যা সরকারিভাবে নিষিদ্ধ"।
ফেরদৌস নিরাপদ খাদ্য সম্পর্কিত যে কোন জিজ্ঞাসা বা খাদ্যে ভেজাল সম্পর্কিত কোন অভিযোগ থাকলে ১৬১৫৫ নাম্বারে কল করার পরামর্শ দেন।বিএফএসএ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বলেন, "নিরাপদ খাদ্যের ধারণাটা বাংলাদেশে নতুন, তাই রাতারাতি এ পরিবর্তন সম্ভব না। এর জন্য দরকার ভোক্তার সচেতনতা ও ব্যবসায়ীদের সদিচ্ছা। তাই আমাদের এ সকল কার্যক্রম "
অভিযানে আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা, অতিরিক্তি পরিচালক আতিকুর রহমান মজুমদার, উপপরিচালাক মোঃ রকিবুল হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied