মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল
এমএ সিফাত কোরাইশী সুমনকে সভাপতি এবং রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ মানিকগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি কাজী জুনায়েত হোসেন প্রতীক, আফিস আহমেদ পিয়াস, শাকিল আহমেদ, মো. আসাদুজ্জামান অমিত, মো. আসিফ হোসেন শিশির, পাপ্পু ঘোষ, হাবিবুর রহমান রিপন, সুজন রানা, মো. শরিফুল আলম শরিফ ও হাবিবুর রহমান হাবিব; যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর বক্স সবুজ, মো. নাদিম হোসেন, ওমায়ের হোসেন, হামজা খান ও শরিফুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক শামিউর রহমান কম্পন, নাজমুল হাসান মিম, আসিবুল ইসলাম ত্রয়ো, মো. মুজাহিদ খান প্রিন্স, শুভংকর কর্মকার শুভ, মো. সাকিব হোসেন ও মো. ইমরুল হাসান। এছাড়া মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে কেন্দ্রীয় সংসদের সদস্য করা হয়েছ।
উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি এমএ সিফাত কোরাইশী সুমন বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied