ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মাদক উদ্ধার করতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, আটক ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ১:৬
মানিকগঞ্জের সিংগাইরে ৫০ গ্রাম হেরোইনসহ মোঃ শাহীনুর নামের এক মাদক কারবারিকে আটক করে নিয়ে আসার সময় তাকে ছিনিয়ে নিতে ডিবি পুলিশের উপর হামলা করে মাদক কারবারি শাহীনুরের পরিবারের সদস্যরা। এসময় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়। পরে হামলার ঘটনায় সুজাত নামে একজনকে আটক করে ডিবি পুলিশ। 
 
গতকাল সোমবার বিকালে সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকায় এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২৮ মার্চ) সকালের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।আহত ডিবি পুলিশ সদস্যদের মধ্যে- এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা,শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূইয়াগণ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।আটককৃত মোঃ শাহীনুর সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকার লেচু ওরফে লেছু ফকিরের ছেলে। হামলার ঘটনায় আটক সুজাত ওই এলাকার আরশাদ আলীর ছেলে।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শাহীনুরকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে।  এসময় শাহীনুর ডিবি পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এ সময় শাহীনুরের চিৎকার শুনে তার ভাগ্নে সুজাত হোসেন ও সহযোগী সুজাতের মা আসমা বেগম (৪৫), স্ত্রী লিপি আক্তার এবং শাহীনুরের ভাই আহাদুল নূর (২৮) সহ আরো কয়েকজন শাহীনুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সুজাত হোসেন লোহার রড দিয়ে ডিবি পুলিশের উপর হামলা করলে কয়েকজন ডিবি পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় সুজাত নামের ঐ যুবককে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়। অন্য হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সিংগাইর থানায় দুটি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার