ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মারপিটের অভিযোগের মামলা ইউপি সদস্য গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ১:৩৩

ঠাকুরগাঁওয়ে ফাতেমা বেগম (৪৫) নামে এক নারীকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার ওই নারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো: ইসাহাক আলী (৫৮) কে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি ইসাহাক আলী সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত সোলেমান আলীর স্ত্রী ফাতেমা বেগমের জমি জবর দখলের চেষ্টা করে। তাকে বাঁধা দিতে গেলে মারপিট করে। পরবর্তিতে ৮ ফেব্রæয়ারি ওই নারী তার একটি জমিতে বোরো ধান রোপন করছিলেন। এমন সময় ইসহাক আলী কয়েকজন মানুষ নিয়ে হামলা চালিয়ে মারপিট করে শ্লিলতাহানী ঘটায়। এ সময় ইসাহাক তার বিরুদ্ধে ওই নারীর দায়ের করা পূর্বের একটি মামলা জিআর ২৭৩/০৬ তুলে নিতে চাপ প্রয়োগ করেন। ঘটনার পর পর ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপোষ-মিমাংসার কথা বললেও দীর্ঘদিনও মিমাংসা না হওয়ায় সদর থানায় এ মামলাটি দায়ের করেন ওই নারী। ওই নারীর পিতার বাড়ি সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামে।

এ ব্যপারে ফাতেমা বেগম বলেন, ইসাহাক আলীর অত্যাচারে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন ভাবে আমার উপরে অত্যাচার করছে।এ ব্যাপারে রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে একাধিকবার আপোষ-মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।  এ ঘটনায় চিলারং ইউনিয়নের চেয়ারম্যান মো: ফজলুর রহমান বলেন, এ বিষয়ে একাধিকবার বসা হলেও ইসাহাক আলী কোন কথা শুনছেন না।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত