ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৮-৩-২০২৩ বিকাল ৫:৫৪
নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জের ধরে এবং চাঁদার দাবি পুরন না করায় বসতভিটায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের সোরমুজা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে সিংড়া থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন শহীদুল ইসলাম।  
 
জানা যায়, শহীদুল ইসলাম ইটের পাকা বাড়ি করার সময় তার দু ভাই আনসার আলী ও আজিম উদ্দিন বাঁধা প্রদান করে। এ নিয়ে শালিশ বিচার হয়ে জায়গা নির্ধারণ করে দিলে বসতভিটা নির্মান কাজ শেষ করে শহীদুল। গত ৬ মাস থেকে ঐ বাড়িতে বসবাস করাকালিন আনসার আলী ও আজিমের যোগসাজশে প্রতিবেশী শাহাদাত চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারপিট, খুন জখম সহ বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়। 
 
শহীদুলের স্ত্রী জানান, সোমবার সন্ধ্যা ইফতার পর হঠাৎ হইচই শুনতে পাই। এসময় শাহাদাত সহ আরো ২/৩ জন বাড়ির জানালা ভাংচুর সহ অক্যট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। বের হলে প্রানে মেরে ফেলতো। এসময় আমার স্বামী নামাজে মসজিদে অবস্থান করছিলো। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
 
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান