জবি ছাত্রীকে হেনস্ত,গ্রেফতার ১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কটুক্তি ও শারীরিক হেনস্তার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৫ টায় ওই শিক্ষার্থী টিউশনিতে যাওয়ার পথে নারিন্দা স্টার বেকারির সামনে এ ঘটনা ঘটে। ঘটনা উল্লেখ করে ওয়ারী থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থী।
জানা যায়, অভিযুক্ত ওই যুবকের নাম উমর ফারুক সুমন (৫০)। তিনি রাজধানীর একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সুমন একাধিকবার বাজে মন্তব্য করলে প্রতিবাদ করে ওই নারী শিক্ষার্থী। এসময় প্রতিবাদ করায় ইট দিয়ে মারতে উদ্যত হন এবং শ্লীলতাহানি করেন তিনি। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসলে ইট ফেলে ওই শিক্ষার্থীর বুকে লাথি দিয়ে পালায় যায় আসামী সুমন।
পরবর্তীতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের বর্ননায় অভিযুক্ত সুমনকে শনাক্ত করে গ্রেফতার করেন ওয়ারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম।
এঘটনায় আসামীর শাস্তি চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি এই কুলাঙ্গারের শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তা কোন স্বাভাবিক ঘটনা না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপরই তাৎক্ষণিকভাবে আসামীকে গ্রেফতার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা জেনেছি। থানায় যোগাযোগ করেছি। আসামী গ্রেফতার হয়েছে। আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied