ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৮-৩-২০২৩ রাত ১১:১৪

অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট  বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্দিয়ার বহুল আলোচিত  মাদক ব্যবসায়ী  মোঃ আব্দুল জলিল  (৫৫)  কে  গ্রেফতার করেছে ঢাকা জেলার  সাভার মডেল থানা   এর আওতাধীন  কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ।

মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

ঢাকা জেলার  সুযোগ্য ও সুদক্ষ  পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ  আসাদুজ্জামান, পিপিএম (বার)  মহোদয়ের সার্বিক ও যথাযথ নির্দেশনায় কাউন্দিয়ার বহুল আলোচিত  উক্ত মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) জনাব মোঃ আবদুল্লাহীল কাফী  , পিপিএম (বার), সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহিদুল  ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ  দীপক চন্দ্র সাহা, পিপিএম  মহোদয়গনের নির্দেশনায়  ২৭/০৩/২০২৩ ইং রাতে  কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস  সঙ্গীয় ফোর্সসহ  সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা  এলাকা হতে মাদক ব্যবসায়ী  মো: আব্দুল জলিল  (৫৫)  কে ইয়াবা ট্যাবলেট   বিক্রি করার সময়  ১৫০ পিস ইয়াবা   ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।

ধৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) ঢাকা জেলার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মৃত শমসের আলী  ও জামিলা খাতুন এর সন্তান।এ সংক্রান্তে সাভার মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু  করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।ধৃত আসামী মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ঢাকা জেলার সাভার মডেল থানায়   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে ৩ টি মামলা রুজু হয়েছিল।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার