ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

আক্কেলপুরে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ ঔষধ রাখার দায়ে ব্যবসায়ীদের জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-৩-২০২৩ রাত ১১:২২

জয়পুরহাটের আক্কেলপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে পৃথক দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তির্ণ ও রেজিষ্ট্রেশন বিহিন ঔষধ বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কলেজ বাজারের তাহেরা ফার্মেসী’র  মালিক রোস্তম আলীকে ৬ হাজার টাকা এবং হাসপাতাল গেট সংলগ্ন নিউ হালিমা ফার্মেসী’র মালিক শফিকুল ইসলামের দোকানে মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ রাখার দায়ে ৪ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর জয়পুরহাটের ড্রাগ সুপার মোকছেদুল আমিন। এসময় ওই দোকানগুলো থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার বলেন, ‘তারা দির্ঘদিন থেকে মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ নিয়ম বহির্ভূতভাবে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। ঔষধগুলো জব্দ করে তাদের কঠোরভাবে সর্তক করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে’। 

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ