ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ১:৩২
টাঙ্গাইলের মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 
 
২৮ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থবছরে মৌসুমে পাট ও উফশী আউশ ধান আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
 
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক  গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্নী, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া রিভা প্রমুখ।
 
কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, বিনামূল্যে দুই হাজার কৃষক, কৃষাণীর মাঝে প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ৪০০ জন কৃষক, কৃষাণির মাঝে এক কেজি পরিমাণে পাটের বীজ, বিতরণ করা হয়েছে। গত বছর আউশ ধানের আবাদ ছিল ৩৬০ হেক্টর। এ বছর তা বৃদ্ধি পেয়ে ৫৫০ হেক্টরে আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮