ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঈদ স্পেশাল ট্রেন থেকে বঞ্চিত লালমনিরহাটঃ মনিরুজ্জামান মনির


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ২:৪৪

ঈদে ঘরমুখো মানুষের চাপের কথা বিবেচনা করে ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কতৃপক্ষ। ঈদে নয় জোড়া বিশেষ ট্রেন চললেও বঞ্চিত লালমনিরহাট রেলওয়ে বিভাগ। লালমনি সচেতন সমাজ উন্নয়ন সংস্থা'র সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, লালমনিরহাট জেলার মানুষ অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছে। দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার।

গত ১৫ বছরের আমরা যদি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসাব ধরি,মেগা প্রকল্পের হিসাব ধরি, একনেকে গত ১৫ বছরে যত প্রকল্প পাস হয়েছে তা যদি জেলা ভিত্তিক বণ্টন করা হয়, দেখা যাবে সবচেয়ে অবহেলিত, অধিকার বঞ্চিত উত্তরাঞ্চলের মধ্যে লালমনিরহাট জেলা। 

এই জেলার সাধারণ মানুষ সামাজিক ও অর্থনৈতিক ভাবে  বঞ্চনার শিকার। তার অন্যতম কারণ হলো লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিদের মাঝে ঐক্যের অভাব। সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করতে চেষ্টা করেন না। নিজের ও পরিবারের সদস্য এবং দলীয় নেতা-কর্মীদের ভাগ্য উন্নয়নের প্রতিযোগিতায় সময় পার করেন। আর সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির তিনবিঘা আন্তঃনগর ট্রেন লালমনিরহাট জেলার বুড়িমারী থেকে ঢাকা চলাচলে এক যুগ পার হয়ে গেলেও আলোর মুখ দেখতে পায়নি। পায়নি এবার ঈদ স্পেশাল ট্রেনও। এবারের ঈদে ট্রেন যাত্রা থেকে অধিকার বঞ্চিত হবে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া এলাকার হাজার হাজার মানুষ।

মনিরুজ্জামান মনির বলেন লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া রুটে ঈদ স্পেশাল ট্রেন না থাকার বিষয়টি দুঃখ জনক। কারণ এই অঞ্চলের প্রচুর লোকজন চাকরির সুবাদে ঢাকায় থাকেন। এই সুযোগটা যদি তাঁরা না পায় তাহলে এলাকার জনপ্রতিনিধি এবং  লালমনিরহাট বিভাগের  রেলওয়ের কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ঈদ স্পেশাল  ট্রেনের ব্যবস্থা করা না হলে  বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এ অঞ্চলের জন্য অবশ্যই বিশেষ ট্রেন দেয়া উচিত। যদি ট্রেন না দেয়া হয় তাহলে মানুষের সঙ্গে বৈষম্য করা হবে। লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব আজ পরিস্কারভাবে ফুটে উঠেছে। তারা ঈদ স্পেশাল ট্রেনের জন্য রেলওয়ে কতৃপক্ষকে চাপ দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিনবিঘা আন্তঃনগর ট্রেন চালু হওয়া সময়ে দাবিতে পরিনত হয়েছে। লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিদের এবং সাধারণ মানুষকে দেশের অন্যান্য অঞ্চলের জনপ্রতিনিধি এবং মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। 
লালমনিরহাট রেলওয়ে বিভাগ হলেও অবহেলিত। এই এলাকার মানুষের সাথে অন্যায় করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার