ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় নারীর ওপর সন্ত্রাসী হামলা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৩:১৭

কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীর ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। বাড়ির পানির জায়গা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে আক্রমণ করে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মারাত্মক আহত করা হয় বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা আক্তারকে (২২) একই বাড়ির শহিদুল ইসলামের ইন্ধনে মৃত রফিকুল ইসলামের ছেলে মো. রিয়াদ (২৩) বাড়ির পানির জায়গা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে আক্রমণ করে পিটিয়ে শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মারাত্মক আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারখানায় নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আহত আসমা অভিযোগ করে বলেন, শহিদ ও রিয়াদ মাদক সেবন ও বিক্রি করে এবং অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। রিয়াদ ও শহিদ আমার সাথে বিভিন্ন সময় অশ্লীল আচরণ করে আসছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান