ফটিকছড়িতে রাবার ড্যামের সুফল পাচ্ছে কয়েক হাজার কৃষক
ফটিকছড়ির হারুয়ালছড়ি রাবার ড্যামের সুফল পাচ্ছে দুই হাজারেরও বেশী কৃষক। হারুয়ালছড়ি খালের উপর নির্মিত এ রাবার ড্যামের বাঁধের কারণে প্রতিবছরের মত এ বছরও বোরো মৌসুমে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, হারুয়ালছড়ি ইউনিয়নে রাবার ড্যামের পানিসহ অন্যান্য ব্যবস্থাপনায় এ বছর বোরো মৌসুমে ২০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এছাড়াও চাষ হয়েছে শাকসবজি ও ফলমূলের। কৃষকদের সুযোগ সুবিধা দেখবাল করার জন্য কয়েকজন মাঠকর্মীও নিয়োজিত আছে বলে জানান কৃষি অফিস।
পাশাপাশি বাঁধের ওপর নির্মিত সেতুর কারণে অন্তত চারটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
রাবার ড্যাম সংশ্লিষ্টরা জানান, ২০১১ সালে হারুয়ালছড়ি খালের উপর সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণ করা হয়েছে রাবার ড্যাম। দীর্ঘ ৩০ মিটার এই রাবার ড্যাম একই বছরের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীসহ এলাকাবাসীর উদ্যোগে রাবার ড্যামের পানি বন্টন ব্যবস্থাপনা ও কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার প্রয়োজনে 'হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি' গঠন করা হয়। এরপর থেকে রাবার ড্যামটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ওই সমিতি।
হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সুত্র জানায়, তাদের সদস্য সংখ্যা রয়েছে ২ হাজার ৩৬ জন। সমিতির দাপ্তরিক কাজে ৯ জন কর্মকর্তাও দায়িত্ব পালন করছে। এছাড়া সমিতিতে ১২জনের একটি কার্যকরি কমিটিও রয়েছে। যারা কৃষকদের পানিবন্টন, আর্থিক সুযোগ-সুবিধাসহ নানাবিধ দেখভাল করে থাকেন। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সমবায় সমিতির সদস্যদের মাঝে এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৮৯ লক্ষ ৯৯ হাজার ৯২ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সমিতির আওতায় ১২শ কানি ফসলি জমি থাকলেও চলতি মৌসুমে চাষাবাদ হয়েছে ৬০০ কানি জমিতে। সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় উজানের পানি কম থাকায় গতবছরের তুলনায় চলতি মৌসুম ২০০ কানি জমিতে চাষাবাদ কম হয়েছে বলে জানিয়েছেন সমিতির সদস্যরা।
স্থানীয় কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, রাবার ড্যাম ও সমিতির কল্যানে তারা বিভিন্ন সুযোগ সুবিধাসহ কোন রকম ঝামেলা ছাড়া সঠিকভাবে তারা পানি পেয়ে থাকেন। তবে, আরোও ভালো ড্যানের ব্যবস্থা করা হলে অনাবাদি জমিতেও চাষ করা সম্ভব বলে দাবী করে সরকারি সাহায্য কামণা করেন কৃষকেরা।
সমিতির ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব আলী জানান, হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে সুষ্টু ও সুষম ব্যবস্থাপনায় পানি বন্টন করে থাকি। কৃষকের পানি অপচয়রোধে সমিতির মাধ্যমে পানি নিষ্কাশনে আরসিসি ড্যান ব্যবস্থা করেছি। দুর্বল কৃষকদের সবল করার প্রক্রিয়ায় সহজ শর্তে দিনে দিনেও ঋনদানের ব্যবস্থা করছি। যাতে অর্থনৈতিকভাবে তারা স্বচ্ছল থাকে। সরকারি সাহায্য পেলে ভালো ড্যানের ব্যবস্থা করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, 'একসময় ইউনিয়নে শুধু এক সিজনেই চাষাবাদ হতো। বাকী সময় জমিগুলো অনাবাদী হিসেবে পড়ে থাকতো। এখন রাবার ড্যাম নির্মাণ হওয়াতেই বছরে দুইবার চাষাবাদ করে কৃষকরা উপকৃত হচ্ছে। সাথে কিছুটা হলেও দেশের খাদ্যসংকট মোকাবেলায় অবদান রাখছে।'
তিনি আরও জানান, 'পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ঋণ নিয়ে কৃষক ছাড়াও আত্বসামাজিক উন্নয়নে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছে।'
উপজেলা সমবায় কর্মকর্তা মন্জুরুল আলম বলেন, 'হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমিতি সরকারি সকল নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। প্রতিবছর এজিএম হয়। সমিতির উদ্যোগে বড় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নিয়মিত অডিট হয়। তাদের কার্যক্রম খুবই ভালো।'
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, 'এ রাবার ড্যাম থেকে সেচ সুবিধা নিতে কৃষকদের দিতে হচ্ছে না অতিরিক্ত কোনো খরচ। এতে আর্থিকভাবে সুবিধা পাচ্ছেন কৃষকরা। রাবার ড্যামের ফলে শুকনো মৌসুমে পানির সুবিধা পেয়ে বোরো ধানসহ নানা কৃষিজাত পণ্য কৃষকরা চাষ করতে পারছেন বলে জানান এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
Link Copied