ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুই এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৩:৪৮

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে ২ এপ্রিলের মধ্যে ভর্তি কমিটি গঠন ও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত শিক্ষকদের এক সাধারণ সভা শেষে উপাচার্য বরাবর লিখিত দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি।

লিখিত দাবিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সহ অনেক বিশ্ববিদ্যালয়ই ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ইতোমধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সম্পন্ন ও করেছে। এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রদানেরও দাবি জানান শিক্ষকরা।

লিখিত দাবিতে শিক্ষকরা আরও বলেন, দুই এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রদান না করলে তিন এপ্রিল থেকে দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন সাধারণ শিক্ষকরা।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে