ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবারের মতো দেশে যাত্রা শুরু করলো বিয়ার্ডো


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৪:১২

বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে প্রিমিয়াম মেনজ গ্রুমিং ব্র্যান্ড ‘বিয়ার্ডো’। এই ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরিতে চুল, ত্বক, দাড়ির জন্য রয়েছে অসাধারণ কিছু পণ্য। ‘বিয়ার্ডো’ ব্র্যান্ডটি বিশ্বাস করে যে, দাড়ির সাথে ব্যক্তির স্বকীয়তা, উচ্চাকাঙ্ক্ষা, সাহসিকতার সম্পর্ক আছে। দাড়ি পুরুষদের চেহারায় একটি ক্লাসি লুক এনে দেয়। বিয়ার্ডো’র পোর্টফোলিওতে রয়েছে বিয়ার্ড অয়েল, গ্রোথ অয়েল, ফেইসওয়াশ, হেয়ার ওয়্যাক্স, শ্যাম্পু, পারফিউম ইত্যাদি পণ্য।

বাংলাদেশে মেনজ গ্রুমিং, স্টাইলিং এবং লাইফস্টাইল আরও আধুনিক করে তুলতে বিয়ার্ডো’র অসাধারণ পণ্যগুলো দারাজের বিয়ার্ডো ফ্ল্যাগশিপ স্টোর সহ শুধুমাত্র দেশের ই-কমার্স সাইটগুলোতে পাওয়া যাচ্ছে। ভোক্তারা প্রচারমূলক বিশেষ অফার হিসেবে পাবেন ২০% আকর্ষণীয় ছাড়। এছাড়া ৫৯৯ টাকার পণ্য কিনলেই পাবেন ফ্রি ডেলিভারি।

একটি পার্সোনালিটি-ড্রিভেন ব্র্যান্ড হিসেবে বিয়ার্ডো পুরুষদের ব্যক্তিত্ব এবং চেহারায় একটি ম্যানলি-লুক ফুটিয়ে তুলতে সাহায্য করে, যার সেরা উদাহরণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন। ভারতে মেনজ গ্রুমিংয়ের অগ্রদূত হিসেবে ব্র্যান্ডটি ৭ বছরেরও বেশি সময় ধরে স্টাইলিং ক্যাটাগরিতে আধিপত্য বিস্তার করছে।

বিয়ার্ডো সম্পর্কে হৃত্বিক রোশন বলেন, “বিগত বেশ কিছু বছর ধরে বিয়ার্ডো ধারাবাহিকভাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এটি মেনজ গ্রুমিং পণ্যগুলোকে সহজলভ্য করার চেষ্টার পাশাপাশি, পুরুষদের নিজের যথাযথ যত্ন নিতে ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করছে। বাংলাদেশে যাত্রা শুরু করায় বিয়ার্ডো’র পুরো টিমকে অভিনন্দন ও শুভকামনা।”

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর কান্ট্রি হেড রজত দিবাকর বলেন, “বিয়ার্ডো পুরুষদের পার্সোনাল কেয়ার, গ্রুমিং এবং স্টাইলিং-এর চাহিদা পূরণে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। এই ব্র্যান্ডটি পুরুষদের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। মেনজ কেয়ার পণ্যসামগ্রীর জন্য বিয়ার্ডো একটি ‘ওয়ান-স্টপ’ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।”

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন