আশরাফুলকে ছাড়িয়ে দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের
আইরিশ পেসারদের রীতিমতো কচু কাটা করছেন লিটন। ১৮ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। মোহাম্মদ আশরাফুলের ২০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েছেন লিটন।
৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান। লিটন অপরাজিত আছেন ৫৪ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার রনির সংগ্রহ ২৭ রান।
টসের পরপরই ঝুম বৃষ্টির শুরু। ত্রিশ মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয় উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে এবং ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল। কিন্তু এরপর আবারও সেই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত ৩টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমে দাড়ায় ১৭ ওভারে।
ভেজা উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পান। কিন্তু চট্টগ্রামে তার সিকি ভাগও নিতে পারলেন না আইরিশ পেসাররা। দুই দফা বৃষ্টির পর ম্যচ শুরু হলেও প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ৩ ওভার ৩ বল খেলেই দলীয় অর্ধশতক পূর্ণ করে দল।
এমএসএম / এমএসএম
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা