দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির অভিযানে লক্ষ টাকা জরিমানা
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। অভিযানে ১০ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) নগরীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাজারের মূল রাস্তা দখল করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা করা ও মূল্য তালিকা না টানানোয় ১০টি মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ এর ৯২ (৭) ও (৮) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো মনিরুজ্জামান বলেন, "ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে চলেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।"
অভিযানে করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর আসনের মাকসুদা শমশের, ১৩ নম্বর আসনের শাহিনুর বেগম ও ২১ নম্বর আসনের সেলিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied