বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারী আটক
বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা হরিণের মাংস সহ দুই শিকারীকে হাতেনাতে আটক করেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে চোরা শিকারীর দল হরিণ শিকার করে লোকালয়ে আনার সময় টের পেয়ে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনের সাবখালী এলাকা থেকে শিকারীদের আটক করে। এসময় তল্লাশি করে হরিণের ৪টি পা, ১টি মাথা, রান্না করা ৫কেজি মাংস, ৩টি নৌকা ও ৩শত মিটার হরিণ শিকারীর জন্য ব্যবহৃত ফাঁদ উদ্ধার করে বনকর্মীরা। তবে, অভিযানের খবর আগাম টের পেয়ে অপর ৪ শিকারী সুন্দরবনে পালিয়ে যায়। অভিযানের সময় চোর শিকারীরা ৩০ কেজি হরিণের মাংস নদীতে ফেলে দেয়।
আটক দুই শিকারী হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে কুদ্দুস শেখের ছেলে মঈনুদ্দীন শেখ ও মৃত বেলাত গাজীর ছেলে মুজিবর গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে বন্য প্রাণী হত্যার দায়ে দুই শিকারীকে আটক করে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত