লেগুনায় চাঁদাবাজ সুজনকে আটক করেছে সাভার থানা পুলিশ
সাভারে মহাসড়কে চলাচলকারী দুই শতাধিক লেগুনা থেকে মারধর করে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় সুজন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাস স্ট্যান্ড এলাকার মাহতাব প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত সুজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার আবদুল করিমের ছেলে।গাড়িচালক আলামিন বলেন, সাভার উপজেলা চেয়ারম্যান রাজিবের চাচাতো বোনের জামাই পরিচয় দিয়ে বদিরুজ্জামান সোহেল, আমজাদ হোসেন তোতা, সাইফুদ্দিন, হাসিব, শিমুল, শামীমসহ কয়েকজন সড়কে গাড়ি চালাতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে বলে আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। চাঁদা দিতে না চাইলে মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় কয়েকদিন আগে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি ধরেছে। ওর মাথার পিছনে আঘাত করে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। ড্রাইভার বাঁচুক আর মরুক তাদেরকে চাঁদা দিতে হবে। আমরা চাঁদাবাজি বন্ধ চাই।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, লেগুনা চালকদের মারধর করে চাঁদা আদায়ের অভিযোগ একজনকে আটক করা হয়েছে। এঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন