ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ডিবির হাতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:৩৩

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এর গোলাম মোস্তফার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলার  পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে  ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসময় জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই আমিনুল ইসলাম।

পরে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রমজান মাসেও এই মাদক কারবারি থেমে নেই। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে৷ আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার