হেরে ঘরের মাঠের পিচকে ‘বাজে’ বললেন পোলার্ড
তৃতীয় ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়ালো ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই ঘরের মাঠের পিচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কাইরন পোলার্ড। ক্যারিবিয়ান অধিনায়কের মতে, ‘বার্বাডোজের বাইশ গজ ‘একদমই বাজে’ ও ‘অযোগ্য’। আর সেটা নিয়েই দুই দলের মধ্যে ঝামেলা তুঙ্গে।
তৃতীয় ম্যাচের শেষে পোলার্ড ক্ষোভের সঙ্গে বলেন, “সিরিজ হারের অজুহাত দিতে চাইছি না। তবে সত্যিকার ব্যাপারটি হলো- আন্তর্জাতিক ম্যাচে এমন খারাপ পিচ আশা করা যায় না। সেন্ট লুসিয়াতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের পিচ খুব ভালো ছিল। তবে বার্বাডোজের এই পিচ একেবারেই খেলার উপযুক্ত নয়। আন্তর্জাতিক ক্রিকেটের দুটো সেরা দল মুখোমুখি হচ্ছে। তাই ভালো পিচ তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের দেশের জন্য লজ্জা।”
এই ম্যাচেই ৩১ রানে ২ উইকেট নিয়ে এবং ১৯ রান করে সেরা খেলোয়াড় হয়েছিলেন অ্যাস্টন অ্যাগর। তিনি অবশ্য পিচকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। এই বাঁহাতি স্পিনার বলেন, “পিচ মোটেও খারাপ ছিল না। ধীর গতিতে বল আসছিল। ফলে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছে। তবে আমাদের জোরে বোলাররাও কিন্তু পিছিয়ে ছিল না। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড পাঁচটি উইকেট নিয়েছে। এতেই বোঝা যায়, আমাদের দল পিচকে আরও ভালোভাবে বুঝে নিয়েছিল।”
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। সদ্য সমাপ্ত সিরিজের প্রতিটি ম্যাচেই পোলার্ডের দল বড় রান গড়তে ব্যর্থ হয়। এমন ব্যাটিং ব্যর্থতার পরেও পিচকেই দুষছেন তিনি। যদিও ২-১ ব্যবধানে সিরিজ জেতার পরও কিন্তু পিচকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নয় অজিরা।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ