জবির ফজিলাতুন্নেছা মুজিব হলে নিম্নমানের লিফট,ভোগান্তিতে ছাত্রীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নিন্মমানের লিফট ঝুঁকিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ছাত্রীদের। বর্তমানে এই হলে এক হাজার দুইশত ছাত্রী থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ লিফট চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। চারটি লিফটের যেকোন দুটি লিফট বন্ধ রাখতে হয় যান্ত্রিক ত্রুটির কারণে। যার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেতু বলেন, লিফট গুলোর স্থায়ী সমাধান করা প্রয়োজন। আমরা লিফটে ভয়ে ভয়ে উঠি। কখন কি হয় বলা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ বিষয়টি দেখবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের আরেক শিক্ষার্থী বলেন, শুধু একটা লিফটের সমস্যা হলে কথা ছিল, কিন্তু ৪ টা লিফটেই এমন সমস্যা। আল্লাহ না করুক, কোনোদিন যদি লিফট নিচে ছিড়ে পড়ে যায়, কোনো দুর্ঘটনা হয়, তার দায় কে নেবে তখন? এমন বাজে লিফট দিয়ে, ১২০০ মেয়ের জীবন ঝুঁকিতে ফেলার দরকার ছিল না।
এ বিষয়ে হলের লিফট অপারেটর মো: মহাসিন বলেন, লিফটগুলো নিম্নমানের। লিফট ইনস্টল করা হয়েছে একবছরও হয়নি এর মধ্যেই সবগুলো নষ্ট হয়ে গেছে। চারটি লিফটের দুটি লিফটিই যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ থাকে। চলতে চলতে লিফট হঠাৎ বন্ধও হয়ে যায়। প্রশাসনিক ভবন হলে আমাদের যেতে সমস্যা হয় না, কিন্ত ছাত্রী হল এখানে সবাই মেয়ে, আমাদের যেতেও অনেক সময় আনইজি লাগে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, লিফট তো মাঝেমধ্যে সমস্যা হয়ই। এর মেইনটেনেন্সের জন্য আমাদের কোম্পনির সাথে চুক্তি করা আছে। সমস্যা হলে তারাই এসে ঠিক করে দিয়ে যায়।
লিফটগুলো পরিবর্তন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এগুলো তো সরকারি কোম্পানি বিল্ডিং বানানোর সাথে একসাথেই আমাদের কাছে হস্তান্তর করেছিল। আমরা নিজেরা লিফটগুলো বসায়নি। লিফট পরিবর্তন করাও তো অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার। লিফটগুলো প্রতিস্থাপন করা হবে কি না তা নিয়ে আমরা এখনও ভাবিনি।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ