দিনাজপুরে মোটরসাইকেল- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২
মোটরসাইকেল-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ ভায়রার। চিরিরবন্দর চম্পাতলী বেকীপুল বাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ০৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বেকীপুল বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গার হাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে মো. গোলজার আলী (৪০) ও খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মো. ফজলে রাব্বী দুলাল (৪০)। তারা সম্পর্কে ভায়রা ভাই।
স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেল আরোহী চাম্পাতলি বাজার থেকে রানীরবন্দরে দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়িকে ওভারটেক করার সময় রানীরবন্দর থেকে সৈয়দপুরের দিকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর ননী গোপাল ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied