ঠাকুরগাঁও হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল ক্যাফেটেরিয়ায় ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট ডা: তোজাম্মেল হক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মেডিসিন কনসালটেন্ট ডা: হারেসুর রহমান লিটন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রি এ কার্যক্রম উদ্বোধন করেছেন। হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে ২ দিন বৈকালিম বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করবেন। ঔষুধ আমাদের যথেষ্ট রয়েছে, প্রয়োজন শুধু চিকিৎসকদের ইচ্ছাশক্তি। এই কার্যক্রমের সফলতা কামনা করছে আপনাদের উপরে। সাধারণ মানুষ যাতে করে বলতে পারে এটা একটা অত্যাধুনিক হাসপাতাল। এখানে মানুষ সু-চিকিৎসা পাচ্ছে। তাহলেই সবাই এখানে আসবে। ঠাকুরগাঁও হাসপাতাল আজ আধুনিকে রুপান্তর হয়েছে, আমরা সকলে প্রচেষ্টা করলে ২৫০ থেকে ৫শ শয্যায় আনতে পারবো। সকলকে সু-চিকিৎসা প্রদানে ব্রত হতে হবে। মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌছানোর জন্য প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছেন। দেশকে এগিয়ে নিতে সকলকে একসাথে ভাল ভাবে কাজ করতে হবে। বৈকালিক চিকিৎসা সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied