ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ১:৩৮

পাবনার বেড়ায় উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ৭ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার। ৭টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে  মেডিসিন ফার্ম্মেসী, মিষ্টির দোকান ও খাবার হোটেল। এসব প্রতিষ্ঠান থেকে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভেজাল খাদ্য জব্দ করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩০ মার্চ) র‌্যাব-১২ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও  স্কোয়াড কমান্ডার সিনিয়র এ.এসপি কিশোর রায় এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার পাবনা জেলা শাখার সহকারি পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এর উপস্থিতিতে পাবনা বেড়া উপজেলায় কাশিনাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নকল অনুমোদনহীন ঔষুধ তৈরি ও বিক্রির দায়ে মেসার্স কাওসার ফার্ম্মেসী ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ক্রিসেন্ট ফার্মাকে ৫০ হাজার টাকা, অসাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার অপরাধে মোবারক হোটেলকে ২০ হাজার টাকা , অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানো ও বিক্রির দায়ে দাদা ভাই ও নিখিল মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা , অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিষ্টি বানানো ও বিক্রির দায়ে সততা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার পাবনা জেলা শাখার সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান , রমজান মাসকে কেন্দ্র্র করে সারাদেশের ন্যায়ে পাবনা জেলায় ভেজাল খাদ্য বিরোধী , অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য  তৈরি ও নকল মেয়াাদাত্তীর্ণ ওষুধ তৈরি ও বিক্রি বন্ধে আমরা এই অভিযান পরিচালনা করছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। আগামীতেও সাধারণ মানুষের সাথে প্রতারণা বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকে বলে এ কর্মকর্তা জানান। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত