টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ক্যামেরা দেখে দৌঁড়ে পালালো
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ‘চ্যানেল ফি’ নিয়ে মারামারির ঘটনায় মামলা হয়েছে। সঠিক সময়ে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন ও নামানোর অভিযোগ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আরিফুজ্জামান বাদি হয়ে এই মামলা করেছেন। পাসপোর্ট অফিসের কথিত দালাল আলাউদ্দিনসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামীকে করে মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তনাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসানের কক্ষে গেলে ক্যামেরা দেখে তিনি দৌঁড়ে অফিস ছেড়ে বের হয়ে তৃতীয় তলায় চলে যান। ২৮ মার্চ (মঙ্গলবার) টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, পাসপোর্ট প্রতি এক হাজার দুইশত টাকা ‘চ্যানেল ফি’ দিতে হয়। এই টাকা না দিলে গ্রাহকদের সাথে খারাপ আচরণ'সহ পাসপোর্টের আবেদনের ফাইল ছুড়ে ফেলা হয়। আর দালালের মাধ্যমে ১২’শ টাকা ‘চ্যানেল’ ফি দিলে সসম্মানে পাসপোর্ট করা হয়। অভিযোগ রয়েছে, চলতি মাসের শুরুতে এক হাজার দুইশত টাকা ‘চ্যানেল ফির’ জন্য আলাউদ্দিন নামের এক কথিত দালালকে অফিসে আটকে রাখেন আরিফুজ্জামান। আলাউদ্দিনকে মারধর করার অভিযোগও রয়েছে। সেই ক্ষোভে গত ৯ মার্চ আরিফুজ্জামানের উপর রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আলাউদ্দিন। এ ঘটনায় আরিফুজ্জামান টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ১২ মার্চ মো. আরিফুজ্জামান বাদি হয়ে পাসপোর্ট অফিসের কথিত দালাল আলাউদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে অভিযুক্ত করে মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. মনির হোসেন তদন্ত করছেন। সার্বিক পরিস্থিতি জানতে মামলার বাদি পাসপোর্ট অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আরিফুজ্জামান মুঠোফোনে জানান, আমি ছুটিতে আছি। রোববার অফিসে আসেন, সব কথা বলবো। এ বিষয়ে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান বলেন, আপনি ডিজি স্যারের কাছ থেকে সাক্ষাৎকারের অনুমতি নিয়ে আসেন। এ সময় চ্যানেল ফি কি? জানতে চাইতে তিনি বলেন, আমার জানা নাই। চ্যানেল ফি নিয়ে মারামারির ঘটনা সম্পর্কে তিনি জানেন না এবং সেটা সাংবাদিকদের তৈরি বলেও উল্লেখ করেন। এসময় তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি, সাক্ষাৎকার দিতে পারবো না। এরপর ক্যামেরা দেখে তিনি রুম থেকে দৌঁড়ে বের হয়ে তৃতীয় তলায় তার সরকারি বাসভবনে উঠে যান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড