ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৬:১৬
শুক্রবার সকালে  নোয়াখালীর হাতিয়া উপজেলায়  বহুল আলোচিত ও দীর্ঘদিনের প্রতিক্ষীত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। পরে উপজেলা পরিষদ  প্রাঙ্গণের বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশ  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।এসময় তিনি বিএনপি নেতা গয়েশ্বর‌ রায়কে উদ্দেশ্য করে বলেন, আপনারা যখন‌ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেননি ,তাহলে পাকিস্তানের দোসর হয়ে আপনারা পাকিস্তানের কোন নেতার নেতৃত্বে এদেশে মুক্তি যুদ্ধ করেছিলেন ? তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা নৌকায় ভোট দিলে প্রধান মন্ত্রী হবেন শেখ হাসিনা। কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট দিলে তাদের নেতা কে হবেন  ? কারণ খালেদা জিয়া ও তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। ওনারা তো ভোট‌ করতে পারবেন না। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলেন,  পাকিস্তানের দোসরা আগের মত এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশ রক্ষায়  আবার ও মুক্তিযোদ্ধাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।                           
   হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী -৬( হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদাউস, যুদ্ধকালীন থানা কমান্ডার‌ সাবেক এমপি অধ্যাপক ওয়ালী‌ উল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কেফায়েত‌ উলাহ, পৌরসভার মেয়র কেএম‌ ওবায়েদ উল্লাহ বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খান টুনু, বীরমুক্তিযোদ্ধা ইউনূস আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক,ছাত্রলীগের সভাপতি আঃ রাজ্জাক, শ্রমিক লীগের সভাপতি আল আমীন, যুবলীগের যুগ্ম আহবায়ক নূরুল আবছার রাহাত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন প্রমুখ।  সুধী সমাবেশ শেষে
  হাতিয়ার নলচিরা নদী ভাঙ্গনের  তীরবর্তী  এলাকাপরিদর্শন করে মন্ত্রী বলেন,ব্লকবাঁধের জন্য  অতি দ্রুত হাতিয়ার ৭লক্ষলোকের প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রীকে অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য বলবো।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ