ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৪:৫
দিনাজপুরের বিরামপুরে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা করে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে পৌর শহরের ঢাকা মোড়ে স্বাস্থ্য ও জনসচেতনতায় মাস্ক বিতরণ করেন দলীয় নেতাকর্মীবৃন্দ।
 
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রহমত আলী, ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মেজবাউল ইসলাম মেজবা, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে খোরশেদ আলম মানিক, মেহেদী হাসান, আব্দুর রহমান রয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খায়রুল আলম (মুকুট), যুগ্ম-আহ্বায়ক মাসুদ খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার