বিরামপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ তানজিল আহম্মেদ ও ফরিদুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরবাইক জব্দ করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পার্শবর্তী হাকিমপুর উপজেলার রিকাবি (চকচকা) গ্রামের মমিনুর রশিদের ছেলে তানজিল আহম্মেদ (২৫) ও সাকোপাড়া (ভাদুরিয়া বাজার) গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২১)। বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পৌর শহরের ঢাকা মোড় নাহিদ টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তানজিল ও ফরিদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের (মামলা নম্বর-২০) পৃর্বক শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied