ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ৫ মাদক কারবারি আটক


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ১২:১১
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোলচত্ত্বরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১৮ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। শুক্রবার (৩১ মার্চ) র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
 
আটককৃতরা হচ্ছেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেরার পশ্চিম বেজগ্রামের আ. রহমানের ছেলে নুর ইসলাম(৩১), রংপুর সদর উপজেলার মহাদেবপুরের দেলোয়ার হোসেনের ছেলে সাইদুল ইসলাম(৪০), একই উপজেলার রাধাবল্লভ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম ওরফে ক্ষুদ্র(৩১), বগুড়া সদর উপজেলার বানদিঘী ফকিরপাড়ার মৃত বুলু শেখের ছেলে গাড়ি চালক আমিনুল ইসলাম শেখ(৪৩) ও একই জেলার নন্দীগ্রাম উপজেলার চাপিলাপাড়ার আনিছার রহমানের ছেলে গাড়ির সুপারভাইজার শাহাদত আলী(২০)।
 
র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের এসআর ট্রাভেলসের একটি বাস বিক্রি নিষিদ্ধ ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে ঢাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদে র‌্যাব টাঙ্গাইল ক্যাম্প বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বরে তল্লাশি চৌকি বসায়।
 
সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে তল্লাশিকালে বৃহস্পতিবার(৩০ মার্চ) সকালে এসআই পরিবহণের একটি বাস থেকে ২১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গাড়ি চালক আমিনুল ইসলাম শেখ ও সুপারভাইজার শাহাদত আলী সহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।
 
টাঙ্গাইল র‍্যাব-১৪ আরও জানায়, আটককৃতদের বহনকৃত বাস ও বাসের কাগজপত্র এবং নগদ ২৯ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। তাদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত