ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন শেষে নগদ অর্থ সহায়তা করলেন এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ১২:২০
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের কাজীপাড়া (পূর্বজগন্নাথপুর) জামে মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন এবং মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
 
শুক্রবার সকাল ১০টায় বিরামপুর পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কাজীপাড়া (পূর্বজগন্নাথপুর) জামে মসজিদ চত্বরে মসজিদ কমিটির সভাপতি শাহ আলম বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি।
 
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল হতে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
 
মসজিদ কমিটির আয়োজনে উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, পৌর কাউন্সিলরবৃন্দ, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত