ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রতিবন্ধী আব্দুর রহিমের বাঁচার আকুতি‌‌‌‌‌‌‌‌;


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ১২:২১
 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক এলাকার আলীসাহাসপুর দক্ষিণ পিরানচক গ্রামের মোঃ মিনা শেখের বড় ছেলে মোঃ আব্দুর রহিম(৩৫)। দরিদ্র পরিবারে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম মোঃ আব্দুর রহিমের। প্রতিবন্ধী হয়েও সেলাই মেশিনের কাজ করে জীবন জীবিকা চালিয়েছেন। কোন দিন কারো কাছে হাত পেতে দু’পয়সা ভিক্ষা নেয়নি আব্দুর রহিম। কিন্তু আজ জীবন বাঁচাতে বাধ্য হয়ে সবার কাছে আর্থিক সহায়তার জন্য হাত পেতেছে অসহায় রুগী প্রতিবন্ধী আব্দুর রহিম।
 
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। ইতিমধ্যে বাম পায়ের ২টি আঙুল কেটে ফেলা হয়েছে। এছাড়াও তিনি নানা রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসার জন্য ভোলাহাট, রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে সহায়সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
সহায়সম্বল হারা মোঃ আব্দুর রহিম বলেন, আমি প্রতিবন্ধী হয়েও কোনদিন কারো কাছে কোন সাহায্য গ্রহণ করিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা খরচ চালাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমি আর দশ জনের মত সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম না নিলেও কাজকর্ম করে খেয়েছি ভিক্ষা করিনি। এখন চিকিৎসা খরচ আর চালাতে পারছি না। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই।
সরকারি-বেসরকারি বিত্তবানদের সহযোগিতা নিয়ে বাঁচার আকুতি মোঃ আব্দুর রহিমের। বিন্দু বিন্দু সহযোগিতায় প্রতিবন্ধী অসুস্থ মোঃ আব্দুর রহিম বেঁচে উঠতে চান। তাঁকে সহযোগিতা করতে যোগাযোগ করুন। মোঃ আব্দুর রহিম বিকাশ, নগদ নাম্বার- ০১৩২৩৩৩৪৮৫৩। কেউ আর্থিক অনুদান পাঠাতে চাইলে উপরের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান আব্দুর রহিম।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার