ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন নুরে আলম সিদ্দিকীর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ২:৩৫
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে শুক্রবার  গাজীপুর সংসদীয়-১ আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি নুরে আলম সিদ্দিকীর পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
৮ রমজান ১৪৪৪ হিজরি (৩১ মার্চ ২০২৩),  শুক্রবার গাজীপুর মহানগর ২নং ওয়ার্ডের ভবানীপুর এলাকায় তার নিজ অফিসে ইফতার ও দোয়া মাহফিলের এ আয়োজন করেন নুরে আলম সিদ্দিকী। এসময় সকল সাংবাদিকের পরিচয় পর্ব শেষে
 
ইফতার ও দোয়া মাহফিলে আল্লাহর রহমত কামনা করে  বিশেষ মোনাজাত করা হয়। এ মাহফিলে উপস্থিত গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিক, কোনাবাড়ী প্রেসক্লাব, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ  বিভিন্ন মিডিয়ার প্রায় ২০০  সাংবাদিকবৃন্দকে সাথে নিয়ে এই মোনাজাতে অংশ নেন। 
 
ইফতারের পূর্বে  মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে নুরে আলম বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের সৃষ্টি হচ্ছে। পরিশেষে  সকল সাংবাদিককে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার