ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ২:৩৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম (৫০) নামে একজন  নিহত হয়েছে।শুক্রবার (৩১মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের গেটে এ ঘটনা ঘটে।

নিতহ রবিউল ইসলাম হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই একই গ্রামের পলাশ মিয়াসহ (২৮) ও আজ্ঞাতনামা আরো ৩/৪ জন রবিউল ইসলামের উপর হামলা চালাই। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে ও মাথায় উপর্যুপরি কোঁপাতে থাকে। এতে তার মাথা ও পিঠের বিভিন্ন স্থানে মারাত্মক যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হলে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করে এবং ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়েছে বলে তার জামাই রাসেল হোসেন নিশ্চিত করেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জোড়া পুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হেয়েছে হামলাকারীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। যে কোন মুহুর্তে আরও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন এলাকাবাসী। তবে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২