ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র‌্যালি ও উদ্ধোধনী সমাবেশ অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১-৪-২০২৩ রাত ১১:৪৪

করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন’ এই স্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী সমাবেশ ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইলিশের টেকসই, স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে ও সকল শ্রেণির জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর এই আয়োজন।

শনিবার) (০১) এপ্রিল সকালে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর ঘাট এলাকায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির উদ্দ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ওয়াহিদুর রহমান মজুমদার, সা.কো.এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-পরিচালক অধীর চন্দ্র দাস,কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার হাসান মাহমুদ,নৌবাহিনীর মেহেদি হাসান,আনোয়ারা উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশিদুল হক,বার আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল খালেক,জরিপ কর্মকর্তা মাহাবুবুর রহমান, সি.উপজেলা মৎস্য কর্মকতা কামাল উদ্দীন চৌধুরী, সীতাকুন্ড সি.উ.মৎস্য কর্মকর্তা স্বপন দে পটিয়া সি.উ.মৎস্য কর্মকতা মাহামুদুল হাসান বাশখালী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম জানিয়ে জাটকা সংরক্ষণের জন্য আনোয়ারার উপকূলীয় মৎস্যজীবি ও সকল জেলেদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

উদ্ধোধনী সমাবেশ অনুষ্ঠান শে‌ষে বঙ্গোপসাগরে নৌ-র‍্যালী ও বার আউলিয়া নৌ-পুলিশের অভিযানে জব্দকৃত পেকুয়া জাল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপ‌স্থিতি‌তে দোভাষী ঘাট এলাকায় জালগুলো আগুনে পু‌রি‌য়ে ধ্বংস করা হয়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার