জবিতে সনাতন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী এ শিক্ষার্থীদের বরণ করেছে জবি সনাতন বিদ্যার্থী সংসদ।
শনিবার (১এপ্রিল) জগন্নাথ বিশ্বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রী দেবাশীষ চন্দ্র শীল।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। এসময় তিনি বলেন, দেশে একের পর এক সাম্প্রতিক ঘটনা ঘটে কিন্তু সুষ্ঠ বিচার হয় না। প্রতিনিয়ত কোনো না কোনো প্রান্তে মন্দিরের জায়গা দখল করা হচ্ছে, কোনো না কোনো মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে। কিন্তু কোন সমাধান নেই।
এসময় তিনি শিক্ষার্থীদের সুস্থ, স্বাধীন, সচেতন সনাতন ধর্মাবলম্বী মানুষ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে প্রদকপ্রাপ্ত ব্যক্তিত্ব শ্রী মনোরঞ্জন ঘোষাল। প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর দূরদর্শীতার কারণেই কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।
এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কারের সভাপতি অধ্যাপক ড. হীরেন্দ্রনাথ বিশ্বাস।
বিশেষ অতিথি, ইউনেস্কো সদস্য মিলন কান্তি শর্মাসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত