সোনারগাঁয়ে নিত্যপণ্যের ঊধর্বগতিতে নাজেহাল নিম্ন আয়ের সাধারন মানুষ
শিল্পাঞ্চল সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত উপজেলার কাঁচপুর থেকে মেঘনাঘাট পর্যন্ত গড়ে বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত কুলি, মজুর ও শ্রমিকসহ অতিরিক্ত আরো প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। বর্তমান সময়ে সোনারগাঁয়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল কৃষক, শ্রমিক, জেলে, তাঁতী, দিনমজুরসহ নিম্ন আয়ের সাধারন মানুষ। রমজান শুরুর পর থেকে এ মাসে নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের সাধারন মানুষের মাসিক খরচেও একটি বড় প্রভাব পড়ে।
এযেন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রমজান মাসকে কেন্দ্র করে সব কিছুর দাম বৃদ্ধি পেলেও বাড়ছে না শুধু মানুষের আয়। এমন পরিস্থিতে নাগরিক জীবনে টিকে থাকাটাই যেন দুষ্কর হয়ে পড়েছে। সব মিলিয়ে ভালো নেই নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। তারা এখন সবচেয়ে নাজেহাল ও চরম দুরাবস্থায় নিমজ্জিত। গৃহবধূ সাহিদা বেগমের সংসারে সব মিলিয়ে প্রতি মাসে আয় ১৫ হাজার টাকা। এ টাকায় দুই ছেলে-মেয়ের পড়ালেখাসহ খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য খুব হিসাব করে খরচ করতে হয় তাকে। এমন পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের বেশামাল অবস্থায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন তিনি। উদ্ধবগঞ্জ এলাকায় খোলা বাজারের ট্রাক থেকে চাল ও আটা কিনতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ১৩১ টাকা বাঁচাতে ৫ কেজি চাল এবং ৩ কেজি আটা কিনতে টানা রোদে প্রায় ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সাহিদা বেগম বলেন, এটা আমার জন্য বিব্রতকর। তবে, এ ছাড়া অন্য কোনো বিকল্পও নেই আমার। ওএমএসের ডিলার অখিল হোসেন জানান, ট্রাকে ১ কেজি ময়দার দাম ২৪ টাকা।
বাজারে ময়দার কেজি এখন ৬০ থেকে ৬৫ টাকা। প্রতি লিটার তেল ট্রাকের ক্ষেত্রে হয় ১১০ টাকা। খোলা বাজারে দাম ১৯০ থেকে ১৯৫ টাকা। ট্রাকে ছোলা দেয়া হয় ৫০ টাকা আর বাজারে গুনতে হয় ৮৫ থেকে ৯০ টাকা। একই লাইনে সাহিদার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন সাহাপুর এলাকার গৃহকর্মী জমিলা বেগম। তার সংসারের অবস্থা আরো খারাপ। অন্যান্য খরচ বহন করে তার ও তার দিনমজুর স্বামীর হাতে খাবারের জন্য টাকা বাঁচে খুব অল্প। জমিলা বেগম বলেন, আমরা ক্ষুধার্ত। সাহিদা ও জমিলার মতো নিম্ন ও মধ্যম আয়ের মানুষ খাবারের বাড়তি দামের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছেন অনেক কিছু ত্যাগ করার মাধ্যমে। এ দিকে, প্রতি বছর রমজান এলেই বিভিন্ন খাদ্যদ্রব্যের দামে আগুন লাগে। এই রোজাতেও তার ব্যতিক্রম হয়নি। রোজা শুরু হওয়ার কদিন আগে থেকেই বেড়েছে অনেক দ্রব্যের দাম। ইফতারির সময় তৃষ্ণা মেটাতে শরবতে ব্যবহৃত লেবু বাজারে বিক্রি হচ্ছে প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায়। যার দাম রোজার আগেও ছিল মাত্র ৪০ থেকে ৫০ টাকা। ইফতারিতে বেগুনি বানাতে যে বেগুন ব্যবহৃত হয়, তার দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। রমজান শুরুর সাত-আট দিন আগেও এই বেগুনের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায়। রমজান শুরুর এক সপ্তাহ আগে শসা মিলতো ২০ থেকে ৩০ টাকায়। বর্তমান বাজারে কাঁচা তরকারী পটল ৮০ টাকা, কহি ৭০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, করলা ৯০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৬০ টাকা দরে বিক্রি করছেন। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদেরই দুষছেন সাধারণ ক্রেতারা। রমজান মাসে এসবের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন নিম্ন আয়ের সাধারন মানুষ।
সরেজমিন উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে গিয়ে দেখা গেছে, এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। আলু বিক্রি হচ্ছে ২২ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, আদা ১৮০ টাকা, রসুন ১৫০ টাকা, প্রতি হালি ডিম কিনতে হচ্ছে ৪৪ টাকায়। এখনো নাগালের বাইরে রয়েছে ব্রয়লার মুরগির দাম বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। বাজার করতে আসা বাড়ীমজলিশ এলাকার আমির হোসেন বলেন, পণ্য মজুদ আছে, সরবরাহ স্বাভাবিক এসব বলে বাণিজ্যমন্ত্রী আমাদের শুধু বুঝ দিচ্ছেন। বলা হলো, রোজার মাসে নাকি কোনো পণ্যের ঘাটতিও থাকবে না। দাম বৃদ্ধি করে কেউ যাতে বাজার পরিস্থিতি অস্বাভাবিক না করতে পারে সেই পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। তার পরও দেখতে হচ্ছে অনেক পণ্যের দাম রাতারাতি বেড়ে গেছে। উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা কাঁচাবাজারের সবজি বিক্রেতা সাকিল মিয়া বলেন, যখন পাইকারি বাজারে সবজি কিনতে যাই, ওই সময় বাজারে যদি কাঁচামাল কম থাকে এবং ক্রেতার সংখ্যা অধিক হয় তখন পাইকাররা দাম বাড়িয়ে দেয়। এটি এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা চিন্তা করে না, দাম বাড়ালে সাধারণ মানুষের সমস্যা হয়। পাইকারি বিক্রেতারা তো ঠিকই বিক্রি করতে পারে। শুধু সমস্যায় পড়তে হয় আমাদের মতো ছোট ব্যবসায়ীদের।
এমএসএম / এমএসএম
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন