ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় এবার হার্ডওয়্যারের দোকানে ইয়াবা


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৪:৫৪

চট্টগ্রামের পটিয়ায় সুপার শপের আড়ালে ইয়াবা কারবারিদের ধরার রেশ শেষ না হতেই উপজেলার ধলঘাট ক্যাম্প বাজার এলাকা থেকে সোমবার (২৬ জুলাই) রাতে হার্ডওয়্যারের দোকান থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মঈন উদ্দীন রাসেল (৪০) উপজেলার ধলঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর সমুরা গ্রামের কবির আহমদের ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ধলঘাট ক্যাম্প বাজার এলাকায় ইসমাইল মার্কেটের মেসার্স সাথি ট্রেডার্স হার্ডওয়্যার দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল রাসেল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৪৩২ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৭০০ টাকা এবং বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, দীর্ঘদিন ধরে হার্ডওয়্যার দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল রাসেল। গোপন সংবাদেও ভিত্তিতে ৪৩২ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১৭ হাজার ৭০০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পটিয়ায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে পৌর সদরে বৈলতলী রোড এলাকায় নিউ সুপার শপ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল দোকানের মালিক মো. জসীম উদ্দিন ও দোকানের কর্মচারী মো. সাকিব। ইয়াবা বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে পটিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন ১শত ৫পিছ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে তাদেরকে। রবিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন