চা বিক্রতা মনিরুজ্জামানের হত্যাকরী তার স্ত্রী সখিনা
যশোরের কেশবপুরে চা বিক্রতা মনিরুজ্জামান (জিল্লু) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করছে তার স্ত্রী সখিনা বেগম। পুলিশ জিজ্ঞাসাবাদে তার স্ত্রী ওই স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরকিয়ার জের ধরে তার কথিত প্রেমিকের সহায়তায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মনিরুজ্জামান জিল্লু হত্যা কান্ডের পর তার স্ত্রী সখিনা বেগম নিজেই বাাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২/ তারিখ- ২৩/০৩/২৩ ইং।
হত্যাকান্ডের পর কেশবপুর থানা পুলিশ ও যশোর ডিবি পুলিশ মনিরুজ্জামানর স্ত্রী সখিনা বগমকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার স্ত্রীর পরকিয়ার জের ধরে ও তার প্রেমিকগংরা ওই হত্যান্ডটি ঘটিয়েছে। গত ২৬ মার্চ যশোর ডিবি পুলিশ রাতে সখিনাকে তাদের বাড়ি থেকে আটক করে যশোর নিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ৩০ মার্চ রাতে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ্দ করে। পুলিশী জিজ্ঞাসাবাদে সখিনা বেগম তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে বলে পুলিশ জানায়।
গত ২১ মার্চ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে জিল্লুর রহমান (২৩)-কে হত্যা করে, তার লাশ আড়ুয়া গ্রামের ইউপি সদস্য জাহানারা বেগমের বাড়ির পাশে একটি ডোবার মধ্যে কাঁদায় পুতে রাখে। গত ২২ মার্চ বিকেলে এলাকাবাসী তার লাশ দেখেেত পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পৌঁছে ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর সখিনা বেগম নিজেকে এই হত্যাকান্ড থেকে আড়াল করতে নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এস আই গোরাচাঁদ বলেন, মনিরুজ্জামান (জিল্লু) হত্যা কান্ডের মুল পরিকল্পনাকারী তার স্ত্রী সখিনা বগম। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে তার স্বামীকে হত্যা করার কথা স্বীকার করছে। এছাড়া এ মামলার বাদী এখন হত্যা মামলার প্রধান আসামী।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান