ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ডিপিএলে হাসছে বিজয়ের ব্যাট, আরেকটি সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১:৩৭

সম্প্রতি ‘লিস্ট এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক বিজয়। ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) প্রথম ম্যাচে সেঞ্চুরির পরই তিনি এই কীর্তি গড়েন। গত আসরের মতো এবারও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন ডানহাতি এই ওপেনার। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখাও পেলেন।

আজ (২ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে নামে আবাহনী। সেখানে প্রথম ব্যাট করতে নেমে বিজয় করেছেন ১০৭ রান।

এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ব্যাটাররা। নাইম শেখ এবং এনামুল বিজয় মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। তবে অর্ধশতক পূর্ণ করে নাইম ৫৮ রানে ফেরেন। একপ্রান্ত আগলে রেখে বিজয় ব্যক্তিগত শতক তুলে নেন। ৪৪ ওভার চলাকালে তিনি রান আউটের ফাঁদে কাটা পড়েন। প্যাভিলয়েনে ফেরার আগে ১২৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেন বিজয়।

নির্ধারিত ওভার শেষে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। মাঝারি সেই লক্ষ্যের বিপরীতে ব্যাট করছে ঢাকা লেপার্ডস।

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ