এতিম শিশুদের মাঝে দুই কোটি টাকা প্রদান করলেন শিবলী সাদিক এমপি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪১টি ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারী এতিমখানার এতিম শিশুদের মাঝে দুই কোটি নয় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানার সভাপতি সম্পাদকের হাতে নগদ অর্থ দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মো. শিবলী সাদিক এমপি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও আশিক রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সানোয়ার রহমান, হরিহরপুর মাদ্রাসার সভাপতি আমির আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, মাদ্রাসা ও এতিমখানার সভাপতি-সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied